ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব

তাহিরপুরে মাদক নির্মুল কমিটি গঠন: সভাপতি  সাজ্জাদ, সম্পাদক কাউছার

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩২০১৯ বার পড়া হয়েছে

সভাপতি মো. সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে মাদক নির্মুল কমিটি গঠন: সভাপতি  সাজ্জাদ, সম্পাদক কাউছার

সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে ৮১ সদস্যবিশিষ্ট মাদক নির্মূল কমিটি (মানিক) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী মো. সাজ্জাদ, আর সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রনেতা আজিজুর রহমান কাউছার।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার বাদাঘাট বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।  এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা: ঢাকাগামী বাসে আগুন দিল ক্ষুব্ধ জনতা

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তাঁরা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

ইতোমধ্যে উপজেলার বাদাঘাট, বড়দল উত্তর ও শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ও জুয়াবিরোধী প্রচারণা, সচেতনতামূলক সভা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনের সদস্যরা। এসব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।

পড়ুন>> কাউনিয়ায় সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু 

এ বিষয়ে গণকল্যাণ ফাউন্ডেশন তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার ইবনে গিয়াস বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

তাদের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং তাহিরপুরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে মাদক নির্মুল কমিটি গঠন: সভাপতি  সাজ্জাদ, সম্পাদক কাউছার

আপডেট সময় : ০৩:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬