ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান

 

 

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১০৫ টি দোকান

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে অন্তত ১০৫ টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার ৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কাপড় পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পড়ুন>> রাণীশংকৈলের কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হওয়ায় আনন্দ মিছিল

 

 

তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ধারণা, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

 

 

এই ঘটনায় খোলা মার্কেটের অন্তত ১০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!