কাউনিয়ার চর নাজিরদহ গ্রামে মঙ্গলবার দুপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে আরাফাত হোসেন (৩) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে ঢাকা থেকে কাউনিয়া উপজেলার চরনাজিরদহ গ্রামে ভায়রা রফিকুল ইসলামের বাড়িতে স্ত্রী সন্তানসহ ঈদের ছুটিতে মঙ্গলবার সকালে বেড়াতে আসেন আবদুল্লাহ মিয়া। বেলা ৩টার দিকে শিশু আরাফাত হোসেনকে তার মা কোল থেকে আঙ্গিনায় মাটিতে নামিয়ে দিয়ে আত্মীয় স্বজনদের সাথে খোঁশ গল্পে ব্যস্ত সময় পার করছিল।
হঠাৎ করে দেখা গেল শিশুটি বাড়ির ভিতরে নেই। তারপর শুরু হয় শিশুটিকে খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশু টির লাশ ভাসতে দেখে ৪টার দিকে পরিবারের লোকজন মৃত দেহটি উদ্ধার করে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হারাগাছ ইউপি সদস্য মকবুল সালাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply