দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে রাণীশংকৈলে গ্রাম আদালত ক্যাম্পেইন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে রাণীশংকৈলে গ্রাম আদালত ক্যাম্পেইন  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা

দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে রাণীশংকৈলে গ্রাম আদালত ক্যাম্পেইন 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে রাণীশংকৈলে গ্রাম আদালত ক্যাম্পেইন

 

 

দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে রাণীশংকৈলে গ্রাম আদালত ক্যাম্পেইন

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিচারসেবা সহজলভ্য করা এবং জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

বুধবার (১০ জুন) উপজেলার  ধর্মগড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>তাড়াশে পঁচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট

 

ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

 

 

বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে স্থানীয় সরকারের অধীনে পরিচালিত একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা, যেখানে সাধারণ মানুষ খুব সহজেই স্বল্প খরচে বিচারসেবা গ্রহণ করতে পারেন। বিশেষ করে জমিজমা সংক্রান্ত ক্ষুদ্র বিরোধ, পারিবারিক কলহ, আর্থিক লেনদেনের ছোটখাটো সমস্যা এবং সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তারা আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিচারপ্রার্থীদের জেলা বা বিভাগীয় আদালতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। স্থানীয়ভাবে দ্রুত বিরোধ নিষ্পত্তি হওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও বজায় থাকে। একই সঙ্গে দেশের প্রচলিত আদালতগুলোর ওপর মামলার চাপ কমাতেও গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে।

পড়ুন>> নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব

 

আলোচনা সভায় গ্রাম আদালতের গঠনপ্রণালী, বিচার প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, সেবার সুযোগ-সুবিধা এবং স্থানীয় জনগণের অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বক্তারা গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য গ্রাম আদালত বিষয়ক একটি তথ্যচিত্র (ভিডিও) প্রদর্শন করা হয়।

 

 

এতে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারসেবা গ্রহণের পদ্ধতি, সফল বিরোধ নিষ্পত্তির উদাহরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ভিডিও প্রদর্শনের পর অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

 

 

 

 

 

 

পরে উপস্থিত জনগণের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন>> অগ্নিসংযোগের ঘটনায় বন্ধ ভূরুঙ্গামারী বাস সার্ভিস: চরম ভোগান্তিতে যাত্রীরা

 

অনুষ্ঠানের আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে বিচারসেবাকে আরও সহজ, দ্রুত ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে এবং গ্রাম আদালত সম্পর্কে মানুষের জানাশোনা বৃদ্ধি করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের মতে, গ্রাম আদালত শক্তিশালী হলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং জনগণ আরও সহজে ন্যায়বিচার লাভ করতে সক্ষম।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!