ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ

 

 

 

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা: ২টি ড্রেজার জব্দ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব‍্যক্তি উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনী ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব‍্যবহ্নত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র দুধকমার নদ ও এর আশ পাশের নীচু জমি থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিলো।

পড়ুন>> নীলফামারীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

 

বুধবার (২৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ও সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ত্রিমোহনীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমির হোসেন নামের এক ব‍্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দুটি ড্রেজার মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

পড়ুন>> মানিকগঞ্জে আনন্দ টেলিভিশনের সাংবাদিকের ওপর ঠিকাদারের হামলা

 

 

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় ওসি আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিনসহ থানা পুলিশের সদস‍্যা উপস্থিত ছিলেন।

 

 

 

এসময় একই ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

পড়ুন>> সৌদির সঙ্গে মিল রেখে জলঢাকায় ঈদের জামাত অনুষ্ঠিত

 

 

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক জানালেন, অবৈধভাবে বালু তুলে স্তুপ করে রাখা প্রায় ২ হাজার সিএফটি বালু প্রকাশ‍্য নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ ব‍্যাংক বন্ধ থাকায় ঈদের পর প্রথম কার্যদিবসে সরকারি কোষাগাড়ে সেই টাকা জমা দেওয়া হবে।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনা জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্ত ব‍্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব‍্যাহত থাকবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!