ভূরুঙ্গামারীতে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বের বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, জামায়াত নেতা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ৩৫টি মাদরাসায় চামড়া সংরক্ষণের জন্য প্রায় ১৪ মে:টন লবণ বিনামূল্যে বিতরণ করা হয়।
Leave a Reply