কাউনিয়ায় মা নামাজে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় মা নামাজে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন

কাউনিয়ায় মা নামাজে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মর্মান্তিক মৃত‍্যু। প্রতিকী ছবি

 

 

 

কাউনিয়ায় মা নামাজে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

 

 

কাউনিয়ায় ঘরে মা ছিলেন নামাজে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাঈদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে হরিচরণ লস্কর গ্রামের সাইদুর রহমানের পুত্র।

 

 

পুলিশ ও পারিবারিক  সূত্রে জানা যায়, শুক্রবার   দুপুরে শিশুটিকে গোসল করিয়ে জামা কাপড় পড়িয়ে তার মা স্বপ্না বেগম ঘরে বসে যোহরের নামাজ আদায় করতে বসেন। নামাজ শেষে তিনি তার মেয়ে সুমাইয়া আক্তারকে তার ছোট ভাইকে ওঠান থেকে খাবারের জন্য ডেকে আনতে বলেন। সে ওঠানে গিয়ে ছোট ভাই কে দেখতে না পেয়ে মাকে জানান।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

 

 

পরে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রতিবেশিদের বাড়ী সহ আশপাশে খুঁজে না পেয়ে সন্ধার আগে  বাড়ির পাশের পুকুরে তার ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন।

 

 

এসময় পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।

 

 

ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত হয়তো  পা পিছলে পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

 

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শিহাব উদ্দিন পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!