কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্য প্রদান, র্যালি, আলোচনা সভা ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা, কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী, কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী -ভোগডাঙা সমন্বয় উপকমিটি অংশ গ্রহণ করেন।
এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক, নির্মাণ শ্রমিক র্যালিতে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও নাগেশ্বরী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।
এ সময় শহীদ শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা ও শ্রমিকদের নির্যাতন বন্ধসহ শ্রমিকদের পাওনা অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানায়।
Leave a Reply