রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা শুরু করল জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টিফিনবক্স’। সম্প্রতি মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান-২ আউটলেটে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই মোহাম্মদপুরে নতুন শাখাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বি-ট্র্যাক গ্রুপের কনসার্ন টিফিনবক্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং মানসম্মত খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই সম্প্রসারণ।
মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে (ঢাকা-১২০৭) অবস্থিত এই আউটলেটটি এখন থেকে ভোজনরসিকদের জন্য উন্মুক্ত থাকবে। ভোজনরসিকরা আশা করছেন, গুলশানের মতো মোহাম্মদপুরের এই শাখাতেও খাবারের মান ও স্বাদ বজায় থাকবে।
এখানে স্থানীয় স্বাদের সঙ্গে জনপ্রিয় ফাস্ট-ফুড আইটেম যেমন ঝুরা মাংসের খিচুড়ি, রোল, সিঙ্গারা, জিলাপি ও লাচ্ছি পাওয়া যায়। শিক্ষার্থী, পেশাজীবী ও পরিবারকে লক্ষ্য করে টিফিনবক্স মান, স্বাস্থ্যবিধি ও সুবিধাকে গুরুত্ব দেয়। ব্র্যান্ডটির প্রথম শাখা চালু হয় গুলশানে।
Leave a Reply