ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’

ভূরুঙ্গামারীতে বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৬৬৭৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির পর্দা নামে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বেশি তেল দাবিতে উত্তেজনা: আটক দুই বাইকার

দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। পরিবেহশবান্ধব প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনের সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়।

এ ছাড়া আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। একই সঙ্গে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের অবহিতকরণ সভা

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা তৌহিদুল ইসলাম তত্ত্বাবধান করেন।

কর্মসূচির পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে এবং উদ্ভাবনী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬