সৌদির সাথে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে আজ ঈদ উদযাপন।
কুড়িগ্রামের বিভিন্ন গ্রামে এবারও দেখা যাচ্ছে ভিন্ন এক ঈদের আমেজ। দেশের অন্যান্য স্থানের আগেই, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন জেলার পাঁচ উপজেলার সাতটি গ্রামের মানুষ।
জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার এসব গ্রামে ইতোমধ্যে ঈদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল হলেই জামাতে অংশ নিচ্ছেন মুসল্লিরা।
এছাড়া, চর রাজিবপুরের করাতিপাড়া, ভূরুঙ্গামারীর পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, রৌমারীর গয়টাপাড়া, ফুলবাড়ীর মাঝিটারী, বড়ভিটার হাজিরবাজার এলাকার আহলে হাদিস জামে মসজিদে এসব ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বহু বছর ধরেই তারা সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুসরণ করে রোজা ও ঈদ পালন করে আসছেন। ফলে প্রতি বছরই জেলার কিছু এলাকায় আলাদা দিনে ঈদের আনন্দ দেখা যায়।
ঈদ জামাত ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে, কুড়িগ্রামের এই সাত গ্রামে আজ ঈদের আনন্দ যেন একটু আগেই নেমে এসেছে ঈদের জামাত আর মিলনমেলার।
Leave a Reply