আদালতে বিয়ে, জামিনে মুক্ত ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২০৭২৪ বার পড়া হয়েছে
আদালতে বিয়ে, জামিনে মুক্ত ইউপি চেয়ারম্যান
৫ লাখ টাকা কাবিনে আদালতে বিয়ে, জামিনে মুক্ত হলেন ইউপি চেয়ারম্যান
ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারের বিরুদ্ধে দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় জামিন দিয়েছে কুড়িগ্রামের একটি আদালত।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
[prayer_time]
রোববার (১৫ মার্চ) ৫ লাখ টাকা কাবিনে চেয়ারম্যান নুরুজ্জামান সরকার নজিজনকে বিয়ে করেন আদালতে।
পরে কাবিন নামা আদালতে জমা দিলে নাগেশ্বরীর আমলী আদালতের বিচারক হাবিবুর রহমান লাইজু জামিন মঞ্জুর করেন। বাদী নজিজন বেগমের সাথে আদালতে বিয়ে ও আপোষের বিষয়টি পরিবার পক্ষ থেকে নিশ্চত করেছেন।
পড়ুন>> সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরে প্রধানমন্ত্রী
ঐ নারী দির্ঘদিন ধরে স্বামী ও সন্তানের পিতার স্বীকৃতি দাবি করে আসছে। অবশেষে আদালতের মাধ্যমে বাদী নজিজন স্বামী ও আড়াই বছরের কন্যা সন্তানের পিতার স্বীকৃতির পরিচয় পেলো।
১৪ ফ্রেব্রুয়ারী ঐ নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১/২৬।




















