ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫০১৫ বার পড়া হয়েছে

সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি! ছবি: কালবেলা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

মাদারীপুরের শিবচর উপজেলা-তে সড়কের গাইডওয়াল নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কের গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে শক্ত কংক্রিট বা মাটির ভিত্তির পরিবর্তে আস্ত কলাগাছ ব্যবহার করার ঘটনা সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলা-র শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাকইর চৌরাস্তা মোড়ে।

পড়ুন>> জঙ্গি নাটক মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

এলজিইডি সূত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণ কাজ প্রায় ছয় মাস আগে শুরু হয়। শুরু থেকেই কাজের ধীরগতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল।

সরেজমিনে দেখা যায়, চর কাকইর এলাকার একটি মসজিদের সামনে নির্মাণাধীন গাইডওয়ালের নিচে কংক্রিট বিম বা শক্ত মাটির স্তরের বদলে কলাগাছ বিছিয়ে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “এই সড়ক আমাদের এলাকার প্রাণকেন্দ্র। প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। গাইডওয়ালের নিচে কলাগাছ দেওয়া শুধু অনিয়ম নয়, এটা মানুষের জীবনের সঙ্গে খেলাও। আমরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।”

ঠিকাদার আলমগীর জমাদ্দার দাবি করেন,“আমি এ ধরনের কাজের নির্দেশ দিইনি। রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করেছি কেন এমন করা হয়েছে। কলাগাছ সরিয়ে নিয়ম অনুযায়ী নতুন করে কাজ করা হবে।”

শিবচর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, “নির্বাচনের পর অফিস খোলার পর ঘটনাস্থলে যাওয়া হয়নি। এ সুযোগে অনিয়ম হয়ে থাকতে পারে। কলাগাছ সরিয়ে পুনরায় কাজ করানো হবে।”

পড়ুন>>ইন্দুরকানীতে নিষিদ্ধ আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

জেলা নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া বলেন,
“সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহার বোধগম্য নয়। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এলজিইডির মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের প্রকল্পে এ ধরনের অনিয়ম শুধু অবকাঠামোর ক্ষতি নয়, বরং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় অর্থের অপচয়- দুটোরই বড় হুমকি। স্থানীয়রা দ্রুত তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

আপডেট সময় : ০৬:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬