ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৩৮৭১ বার পড়া হয়েছে

মাদারীপুরে মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল।মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
মাদারীপুরে মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল।মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পড়ুন>> কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা হীরা গ্রেফতার

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করে।

এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা থেকে একটি ব্যানার হাতে নিয়ে মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে শুরু করে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ২০ থেকে ২২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। মশালমিছিলে অংশ নেওয়া সবাই মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ টহল দিচ্ছে। কেউ যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে। এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মশাল মিছিল বের করেছে বলে শুনেছি। মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায় তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুখে মাস্ক পরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

আপডেট সময় : ০৯:২৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫