কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে ২১ফেব্রুয়ারি ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো: আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা, সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লা হিল জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা প্রমুখ।
উল্লেখ্য রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনা, রাজনৈতিক নেতৃবৃন্দ, থানা পুলিশ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, র্যালি ও পরবর্তীতে প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া মসজিদে দোয়া মাহফিল ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
Leave a Reply