ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২৭৫৭ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

৩২ আসনে ভোটে কারচুপির অভিযোগ, ইসিতে ১১ দলীয় জোটের পুনর্গণনার আবেদন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে। এর মধ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার, কালো টাকা, ভোটারদের হুমকি, জাল ভোট এবং কেন্দ্রভিত্তিক কারচুপির অভিযোগ তুলে ধরেন তিনি। হামিদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার না হওয়া প্রায় ৪০০টি পিস্তল নির্বাচনে প্রভাব ফেলেছে।

তিনি আরও দাবি করেন, কিছু কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে সিল মারার অভিযোগ রয়েছে এবং “ইলেকশন ইঞ্জিনিয়ারিং” হয়েছে বলেও তারা লক্ষ্য করেছেন। এসব বিষয় বারবার নির্বাচন কমিশনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

পড়ুন>>পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

গেজেট প্রকাশ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, তড়িঘড়ি করে ফলাফলের গেজেট প্রকাশ করায় অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেননি। পাশাপাশি ভোটের হার নিয়েও অসঙ্গতির অভিযোগ তুলে বলেন, ভোট শেষ হওয়ার আগেই কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোটের তথ্য দেখা গেছে।

ফলাফল শিটে ঘষামাজা ও কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ঢাকা-৬ আসনে তাদের প্রার্থীর মুসলিম এজেন্ট থাকার পরও ফলাফল শিটে অন্য ধর্মের স্বাক্ষর পাওয়া গেছে। কোথাও কোথাও পেনসিলে ফলাফল লেখার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

এই প্রেক্ষাপটে ১১ দলীয় জোট সংশ্লিষ্ট ৩২টি আসনে পুনঃগণনা এবং অভিযোগ আগে বেলা ১১টা ৫০ মিনিটে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন>>নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ জামানত হারাচ্ছেন ২০ প্রার্থী

বৈঠকে জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় করবেন জোটের নেতারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের

আপডেট সময় : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬