ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৯৫৯৯ বার পড়া হয়েছে

কামরুজ্জামান কামরুল।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত

সুনামগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

পড়ুন>> দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন, “দলের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬