ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

মাদারীপুরে আধিপত্যের লড়াই: শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১০০১০ বার পড়া হয়েছে

ছবি: নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে আধিপত্যের লড়াই: শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক বাড়িঘর ভাঙচুর করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুরো নতুন মাদারীপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

স্থানীয় সূত্র জানায়, শাকিল মুন্সি হত্যা মামলার আসামি আক্তার হাওলাদার ও মামলার বাদী হাসান মুন্সি—এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুর চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পড়ুন>>ভিসা জটিলতায় আইসিসি–বিসিবি বৈঠকে ধাক্কা

বিকেল ২টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র ব্যবহার এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, “যৌথ অভিযানে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। অভিযানে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদারীপুরে আধিপত্যের লড়াই: শতাধিক ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ১১:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬