ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৩০টি আসনে নির্বাচন করবে এনসিপি
- আপডেট সময় : ১১:২২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৭১৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ৩০টি আসনে নির্বাচন করবে এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ২৫৩টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে নির্বাচন করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জোটের শরিক দলগুলোর আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
পড়ুন>>স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেসব ৩০টি আসনে প্রার্থী দিচ্ছে সেগুলো হলো— পঞ্চগড়-১: পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী। দিনাজপুর-৫: পার্বতীপুর ও ফুলবাড়ী।রংপুর-৪: পীরগাছা ও কাউনিয়া। কুড়িগ্রাম-২: কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট। নাটোর-৩: সিংড়া। সিরাজগঞ্জ-৬: শাহজাদপুর। পিরোজপুর-৩: মঠবাড়িয়া। টাঙ্গাইল-৩: ঘাটাইল। ময়মনসিংহ-১১: ভালুকা। মুন্সিগঞ্জ-২: লৌহজং ও টঙ্গিবাড়ী। ঢাকা-৮: মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর। ঢাকা-৯: খিলগাঁও, সবুজবাগ ও মুগদা। ঢাকা-১১: বাড্ডা, ভাটারা ও রামপুরা। ঢাকা-১৮: উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত। ঢাকা-১৯: সাভার। ঢাকা-২০: ধামরাই। গাজীপুর-২: সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস এলাকা।
পড়ুন>>চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শোকজ
নরসিংদী-২: পলাশ ও সদর উপজেলার আংশিক
ব্রাহ্মণবাড়িয়া-২: সরাইল ও আশুগঞ্জ। কুমিল্লা-৪: দাউদকান্দি। নোয়াখালী-২: সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক। নোয়াখালী-৬: হাতিয়া। লক্ষ্মীপুর-১: রামগঞ্জ।চট্টগ্রাম-৮: বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা। বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা। নারায়ণগঞ্জ-৪: সদর উপজেলার আংশিক। ব্রাহ্মণবাড়িয়া-৩: ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের এই প্রার্থী তালিকা ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে এনসিপিকে ৩০টি আসন দেওয়াকে জোটের অভ্যন্তরীণ সমঝোতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























