ডেইলিস্টার ও প্রথমআলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৮৯৪৫ বার পড়া হয়েছে
ডেইলিস্টার ও প্রথমআলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
ডেইলিস্টার, প্রথমআলো অফিসে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি,
পড়ুন>>ভূরুঙ্গামারীতে হলদে গালিচায় ঢেকে গেছে বিস্তৃর্ণ মাঠ
যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল আলীম জনকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম তাহিরপুর উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ তাহিরপুর উপজেলা প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























