ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ আর্থিক সামর্থ্য ছিল না হুইলচেয়ার কেনার,ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের

প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৩৯৭ বার পড়া হয়েছে

প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নওগাঁ জেলা শাখা।

শনিবার (১৩ ডিসেম্বর) নওগাঁ শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ নওযোয়ান মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ।

পড়ুন>> রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার কি কিলিং মিশনের পরবর্তী টার্গেট?

এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

সমাবেশে নেতারা বলেন, নির্বাচনী মাঠে বিরোধী দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫