ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপসাগরের ইন্টারনেট ক্যাবল ধ্বংসের পরিকল্পনা ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড: অক্টোবরেই ২৮টি ঘটনা দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সূচিতে ফিরল পূর্বের নিয়ম জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম সিরাজ উদ্দিনের ইন্তেকাল স্পেনের সম্মানজনক ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন মেসি এএফসি চ্যালেঞ্জ লিগে ইতিহাস গড়ে জয় পেল ফর্টিস নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-২

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ১০:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৮৫৩ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-২

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-২।
কুষ্টিয়া দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামে একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রফিকুল একই গ্রামের মতালী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল কৃষি কাজে সাথে জড়িত ছিলেন। ক্ষেতে কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের ছকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কয়েকজন বসে চা খাচ্ছিলেন।

এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকুল নিহত হয়। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে আসলে কয়েক রাউন্ড এলো পাথাড়ি গুলির ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এতে স্থানীয় সিদ্দিক ফরাজীর ছেলে রবজেল (৪৬) ও হোসেন মোল্লার ছেলে ইউসুফ (৪০) নামে আরো দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা এলাকায় অংতক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা জানাতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাসি আরটিআর গাড়িতে তিনজন দুর্বৃত্ত এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে কারো সাথে তার কোন দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানান।

এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। নিহত রফিকুলের বুকে একটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনে রাতে আনা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত-১ আহত-২

আপডেট সময় : ১০:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫