কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার! : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার!

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার!
কন‍্যাকে ধর্ষণ চেষ্টাকারী পিতা

 

 

কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার!

 

 

কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় পিতা গ্রেফতার!
রংপুরের কাউনিয়ায় নিজ কন্যা কে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা আলমগীর হোসেন (৪৮) কে মঙ্গলবার রাতে  স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ্দ করেছে।

 

 

থানা সূত্রে জানাগেছে উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৪৮) এর কন্যা আনুশকা হাসি(২০)এর সাথে একই উপজেলার সারাই ইউনিয়ননের উদয় নারায়ণ মাছহাড়ী (আমিন বাজার)এলাকার সুরুজ মিঞার পুত্র নুরুন্নবী মিয়ার সাথে তিন বছর আগে বিয়ে হয়। প্রায় দেড় বছর আগে  স্বামীর সাথে আনুশকার মনমালিন্য হলে সে বাবার বাড়িতে এসে বসবাস করতে থাকে।

 

 

এতে পিতার কু-নজর পরে নিজ কন্যার উপর। গত ৩১ অক্টোবর সকালে কন্যাকে নিজের ঘরে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় মেয়ের চিৎকারে মা সহ প্রতিবেশিরা ছুটে আসলে পিতা কৌশলে পালিয়ে যায়।

পড়ুন>> গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

 

দীর্ঘ প্রায় এক মাস পলাতক থাকার পর মঙ্গলবার সকালে  পিতা আলমগীর হোসেন বাড়িতে আসলে জনরোষের সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজন ওই রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

 

এ ঘটনায় বুধবার সকালে পিতা আলমগীর হোসেন বিরুদ্ধে তার কন্যা  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০(সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(৪)(খ) আইনে মামলা দায়ের করা হয়।

 

 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন আসামিকে বুধবার সকালে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!