ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪১২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্তরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭ আসনে দলের একক প্রার্থী নির্ধারণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পড়ুন>> কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধে আপন দুই ভাই

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, কুড়িগ্রাম-১ আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) দলের সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) সাবেক জেলা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য তাসভীরুল ইসলাম এবং কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) জেলা কমিটির অন্যতম সদস্য আজিজুর রহমানকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান মোস্তফা আরও বলেন, কুড়িগ্রামের ৪টি আসনে যাদের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তৃণমূলও তাদেরই প্রার্থী হিসেবে চেয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী কেন্দ্র মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করবে। ভোটারদের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় : ০৮:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫