জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি

জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন
সোনাহাট ব্রিজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

 

 

 

জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন

 

 

জেলা প্রশাসকের সোনাহাট ব্রিজ ও স্থলবন্দর পরিদর্শন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ শুক্রবার (৩১ অক্টোবর) ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজ ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন।

 

 

 

সকালে তিনি সোনাহাট ব্রিজ সংলগ্ন ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণের অগ্রগতি, সড়ক উন্নয়ন কাজের সম্ভাবনা এবং সংশ্লিষ্ট কারিগরি দিক ঘুরে দেখেন। তিনি চলমান উন্নয়ন কার্যক্রম সঠিক সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

 

 

পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি বন্দর কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পড়ুন>>কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের ঘর: ক্ষুধা-দারিদ্র্যে ভুগছে সন্তানরা

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিসাদসহ ভূমি অধিগ্রহণ অফিসার এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ।

 

 

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!