ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য গাঁজাসহ প্রাইভেট কার জব্দ
- আপডেট সময় : ০৭:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪১৩৩ বার পড়া হয়েছে
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য গাঁজাসহ প্রাইভেট কার জব্দ
ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য গাঁজাসহ প্রাইভেট কার জব্দ।
সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে একটি সাদা প্রাইভেট কারসহ অসংখ্য ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
অন্য অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং ৬২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে টহল দল।উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২৪ হাজার টাকা (৳৩০,২৪,০০০) বলে জানিয়েছে বিজিবি।
পড়ুন>> কাউনিয়ায় বিনা কৃষি ভিলেজে বিনাধান ১৭ এর মাঠ দিবস
পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষ এবং মাদকদ্রব্য পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।একই সঙ্গে তারা স্থানীয় জনগণকে সীমান্ত নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























