তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ
তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ করছে প্রশাসন।

 

 

তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ

 

তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর ইজারাদারদের জায়গা নির্ধারণ করে দিলো প্রশাসন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা-১ নামের সরকারি বালু মহালের ইজারাদারদের নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে দীর্ঘদিনের জটিলতা ও বিভ্রান্তি কাটিয়ে স্বচ্ছভাবে বালু উত্তোলনের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে প্রশাসনের একটি টিম যাদুকাটা নদীর নির্ধারিত অংশে উপস্থিত হয়ে ইজারাদারদের উত্তোলনযোগ্য জায়গা পরিদর্শন ও সীমা নির্ধারণ করে দেন।

 

 

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ হাসান শান্তনু, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, ডিহিভাটির তহশিলদার আশিষ কুমার, ইজারাদার নাসির মিয়া সহ স্থানীয় সাংবাদিক, তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০

 

নদী পাড়ের বসতি ও স্থানীয় পরিবেশকর্মীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যাদুকাটা নদীর ইজারাকৃত জায়গা নির্ধারণ করে দেয়ার ফলে ইজারাদাররা নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করতে পারবে। চাইলেই তারা পাড় কাটতে পরবেনা। সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করলে নদী ও আশপাশের হাওরাঞ্চলের ক্ষতি অনেকাংশে কমবে।

 

 

যাদুকাটা-১ ইজারাদার নাসির মিয়া বলেন,
প্রশাসন আমাদের জায়গা নির্ধারণ করে দেওয়ায় এখন আমরা স্বস্তিতে আছি। আগে অনিশ্চয়তায় কাজ বন্ধ ছিল, এখন নিয়ম মেনে বালু উত্তোলন করব।

 

 

ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন করা যাবে না। আমরা আজ মাঠ পরিদর্শন করে সীমানা নির্ধারণ করেছি, যাতে নদীর পরিবেশ রক্ষা ও রাজস্ব আদায় দুটোই নিশ্চিত হয়। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশ সর্বদা সতর্ক। প্রশাসন নির্ধারিত এলাকার বাইরে কেউ বালু তুললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!