admin
৫ অক্টোবর ২০২৫, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০

নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০
টর্নেডোতে ভেঙে যাওয়া ঘরবাড়ি

 

 

নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০

 

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার সকাল ৮টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়ায় এ টর্নেডো আঘাত হানে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় আঘাত করলে মুহূর্তের মধ্যে মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বারের পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানপাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া, কালিরথানসহ অন্তত ১১টি পাড়া তছনছ হয়ে যায়। ঘরের টিন উড়ে গিয়ে গাছে ঝুলে থাকে।

 

 

ঝড়ে অন্তত আটটি গরু মারা গেছে এবং বহু গবাদিপশু আহত হয়েছে। প্রায় ১০ হেক্টর জমির ধান, সবজি ও কলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় প্রায় এক হাজার পরিবার অন্ধকারে রয়েছে।

পড়ুন>>লালপুরে পাখি শিকারে নিষেধ করার কারণে গুলি

 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে। টর্নেডোয় ভেঙে পড়া গাছের কারণে দুর্গত এলাকায় প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে।

 

আহতদের মধ্যে রয়েছেন, তাইফুল (৩০), তাসিন (২৫), রয়েল (৩০), গুলছান (৪০) ও আতিক (২২)। গুরুতর আহত গুলছানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মো. জোনাব আলী জানান, ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে অন্তত ১২টি পাড়ায় টর্নেডোতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ খোলা আকাশের নিচে আছে।

 

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, আহতদের চিকিৎসায় মেডিকেল টিম কাজ করছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, “৩ হেক্টর কলা, ২ হেক্টর সবজি ও ৫ হেক্টর ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, ক্ষতি নিরূপণ ও উদ্ধার কাজ চলছে। দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!