রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ
রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ

 

 

রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে নলকূপ বিতরণ

 

 

রাণীশংকৈল-হরিপুরে বিনামূল্যে ১২০ টি নলকূপ বিতরণ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সৌদি আরবের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে গরীব ও অসহায় মানুষদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এর অংশ হিসেবে রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর এই তিনটি উপজেলায় মোট ৪ শত নলকূপ বিনামূল্যে বিতরণ কার্যক্রম চলছে।

 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ১২০ জন অসহায় হতদরিদ্র পরিবার, স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে নলকূপ বিতরণ করা হয়।

পড়ুন>> তাড়াশে তরুন-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

 

জাতীয়তাবাদী রাণীশংকৈল উপজেলা শাখা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ।

 

 

এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়উল হক জিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (মাস্টার)সহ স্থানীয় নেতৃবৃন্দ , নলকূপ উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপকারভোগীরা নলকূপ পেয়ে সৌদিআরব থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!