ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ফেনী শহর ব্যবসায়ী সমিতির ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক কমিটির একাংশ।

 

 

ফেনী শহর ব্যবসায়ী সমিতির  আহ্বায়ক কমিটি গঠন

 

 

ফেনী শহর ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এবং ফেনী পৌর এলাকায় বাজার কেন্দ্রীক শৃঙ্খলা রক্ষা ও শহর ব্যবস্থাপনায় ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় এনে অংশদারীগণের সাথে একটি মতবিনিময় সভা গত বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

 

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ইসমাইল হোসেন ও পৌর প্রশাসক গোলাম মো বাতেন উপস্থিত ছিলেন।

 

সভায় বিশদ আলোচনায় জনশৃঙ্খলা রক্ষা সুস্ঠ বাজার ব্যবস্থাপনা, ফুটপাত দখল মুক্ত করণ এবং যানজট নিরসনের স্বার্থে সমিতির কার্যক্রমে গতিশীলতা আনোয়নে আশু উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

পড়ুন>> পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন

 

তৎপ্রেক্ষিতে ফেনী শহর ব্যবসায়ী সমিতির দৈনন্দিন কার্যক্রম ও নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে গঠন করা হয়। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলাল উদ্দিন আলালকে আহবায়ক ও অন্য ৬ জনকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট উক্ত এডহক কমিটি গঠন করা হয়।

 

 

বাকি ৬ সদস্য হচ্ছেন, ফেনী জজ কোর্টের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট নুরুল আমিন খান, সিনিয়র সাংবাদিক একেএম আব্দুর রহীম, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে মনসুর উদ্দিন খান, হরিপদ সাহা, জোবায়ের আহমেদ ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী আহাদ।

 

উল্লেখ্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি নির্বাচিত পূর্নাঙ্গ কমিটির হাতে আহবায়ক কমিটি তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিবেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!