উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

 

 

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু।
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাতীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত অরুন চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

 

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ঢাকায় থাকার পর অরুন চন্দ্র রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে ঘরের উপর দিয়ে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>> ভূরুঙ্গামারী বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা

 

 

গুনাইগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য গোলাম রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অরুন চন্দ্র বর্মণের মৃত্যু হয়েছিল।

 

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!