দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

 

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

 

 

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত।
কুষ্টিয়ার দৌলতপুর দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। নিহত হলেন ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) ।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও নারী সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল সরদারের সাথে সোহেল মন্ডলের গ্রুপের মধ্যে কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিরপাড়া বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

পড়ুন>> ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

 

 

এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার। এই ঘটনায় আহত আরও ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বায়েজিদ সর্দার নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এদিকে রাজশাহীতে চিকিৎসাধিন বায়েজিদ সর্দার মারা গেছেন বলে বুধবার সকালে গুজব ছড়িয়ে পড়লে এলাকায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার বিকেল পর্যন্ত আশংকাজনক অবস্থায় তিনি চিকিৎসাধিন রয়েছেন বলে তাদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন বলেন, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় বায়েজিদ সর্দার নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে। এ ঘটনায় রাতেই তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!