তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
- আপডেট সময় : ০৫:১১:১০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৮২০ বার পড়া হয়েছে
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত
সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, গজল পরিবেশনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল। আলোচনা সভায় অংশ নেন অত্র কলেজের উপাধাক্ষ্য শাহাদত হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহম্মেদ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফুর রহমান। হামদ-নাত পরিবেশনা করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রিচি খাতুন ও হাফসা খাতুন ।
এ সময় বক্তারা মানবতার মুক্তিদূত, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনদর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব।
পড়ুন>> দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আব্দুল কুদ্দুস জামাদার।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























