সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: প্রতারক পালোয়ান আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: প্রতারক পালোয়ান আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: প্রতারক পালোয়ান আটক

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: প্রতারক পালোয়ান আটক
প্রতারক আমিনুল ইসলাম পালোয়ান।

 

 

 

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: প্রতারক পালোয়ান আটক

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।

 

 

সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু 

 

এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন।(প্রমান স্বরূপ অডিও ক্লিপ সংরক্ষিত আছে) এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।

 

 

জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!