কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

রফিকুল হাসান রন্জুঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরের পানিতে পড়ে
আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ উপজেলার
ঈশ্বর বড়ুয়া গ্রামের রাসেল মিয়ার পুত্র।
প্রতিবেশীরা জানায়,শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাস্তায় খেলতে
খেলতে শিশুটি সকলের অগোচরে বাড়ীর সামনের রাস্তার পাশের পুকুরে ডুবে যায়। শিশুটির
নানীসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নড়াচড়া দেখে
চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার
মৃত্যু হয়। উল্লেখ্য যে মৃত আব্দুল্লাহকে নানীর কাছে রেখে তার মা বাবা উভয়ই ঢাকার
এক গার্মেন্টেসে চাকরি করেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শহিদুল
ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!