সাদুল্লাপুরে চা দোকানি বাকি না দেয়ায় গুলি: দুইজন হাসপাতালে
- আপডেট সময় : ১১:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সাদুল্লাপুরে চা দোকানি বাকি না দেয়ায় গুলি: দুইজন হাসপাতালে
চা দোকানি বাকি না দেয়ায় গুলি, দুইজন হাসপাতালে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকিতে পণ্য না দেয়ায় গুলি করে নারীসহ দু’জনকে আহত করেছে এক যুবক। বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- দক্ষিণ চকদাড়িয়া গ্রামের চা দোকানি সিদ্দিক মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (৪৫) এবং স্থানীয় মজিদ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৩৫)। তারা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পড়ুন>> দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর
অভিযুক্ত গোলাপ মিয়া (৩০) একই গ্রামের মৃত তয়েজ প্রামানিকের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া জানান, গোলাপ মিয়া সিদ্দিক মিয়ার দোকানে এসে বাকিতে পণ্য চান। দোকানি অপারগতা জানালে তিনি হঠাৎ পিস্তল বের করে একাধিক গুলি ছোড়েন। এতে ওয়াসিম মিয়ার অণ্ডকোষে ও মর্জিনা বেগমের পায়ে গুলি লাগে। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অস্ত্রের উৎস শনাক্তসহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























