জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ।

 

 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কুদরত-ই-জাহান।

 

 

এসময় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাছানাত আলীর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণত সম্পাদক বেলায়েত হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা রিপোটার ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক সহ অন্যরা বক্তব্য রাখেন।

 

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: কুদরত-ই-জাহান বলেন- শিশুর মেধাবিকাশের অন্যতম একটি মাধ্যম চিত্রাঙ্কন। ভাষার বিকল্প হিসেবে চিত্রাঙ্কন ব্যবহৃত হয় যা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ে। যারা সাহস করে অংশ নিয়েছে সবাইকে অভিনন্দন। সবাই সনদের পিছনে ছুটে বেড়ায়।

পড়ুন>>অতিরিক্ত ডিআইজির দৌলতপুর থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

পারিবারিক শিক্ষা ও সৃজনশীলতা না থাকলে কোন শিক্ষায় আসলে শিক্ষা হিসেবে বিবেচিত হয়না। উন্নত বিশ্বে কারিগরি শিক্ষায় গুরত্ব রয়েছে। কিন্তু আমাদের দেশে কারিগরি শিক্ষার ব্যবস্থা খুবই বেহাল। কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। আমরা এখান থেকে উত্তোরন চায়। ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও কারিগরি শিক্ষার গুরুত্বর বাড়াতে হবে।

 

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাছানাত আলী বলেন, নওগাঁবাসী কেমন বিশ্ববিদ্যালয় চাই সবার মতামত নিবো। এমন একটি বিশ্ববিদ্যালয় উপহার দিবো যা ছিল কল্পনাতিত। বাচ্চাদের মেধা বিকাশে খেলার মাঠ থাকবে। আলো বাতাস ভরপুর থাকবে। বাচ্চারা একদিন বড় হবে। তারা নিজেরা দায়িত্ব নিবে। তারা আগামীর দূর্নীতির মুলোৎপাটন করে করে ফেলবে। জুলাই গণভ্যুত্থানে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই আজকের বাংলাদেশ।

 

 

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর চিত্রাঙ্গন ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!