ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

পল্লী বিদ্যুতের খুঁটি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতের খুঁটির টানায় বৈদ্যুতিক শক লেগে ৫ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে দুটি শিশুর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে ও বাকী ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পড়ুন>> নওগাঁয় ১টাকায় একবেলা খাবারের ১৫০তম সপ্তাহ পালন

আহতরা হলেন, হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ছুটির দিনে শিশুরা বাড়ির পাশে জঙ্গলবিলাস মাঠে ছাগল বাঁধতে যায়। ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। খুঁটির কাছে গেলে খুঁটির সঙ্গে যুক্ত টানা অ্যালুমিনিয়াম তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শিশু বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

ওই এলাকার বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পড়ুন>> কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

এসম্পর্কে রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ কবির জানান, সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরবর্তীতে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক।

তবে পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক মুঠোফোনে জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বিষটি সম্পর্কে জানাবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে 

আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫