রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে
- আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে
রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতের খুঁটির টানায় বৈদ্যুতিক শক লেগে ৫ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে দুটি শিশুর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে ও বাকী ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পড়ুন>> নওগাঁয় ১টাকায় একবেলা খাবারের ১৫০তম সপ্তাহ পালন
আহতরা হলেন, হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ছুটির দিনে শিশুরা বাড়ির পাশে জঙ্গলবিলাস মাঠে ছাগল বাঁধতে যায়। ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। খুঁটির কাছে গেলে খুঁটির সঙ্গে যুক্ত টানা অ্যালুমিনিয়াম তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শিশু বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।
ওই এলাকার বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পড়ুন>> কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
এসম্পর্কে রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ কবির জানান, সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরবর্তীতে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক।
তবে পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক মুঠোফোনে জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বিষটি সম্পর্কে জানাবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























