তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২ আগস্ট, ২০২৫
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন।

 

 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন

 

 

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে বৃক্ষ রোপন।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবনের সামনে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

পড়ে নিন>> কুড়িগ্রামে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

 

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও জুলাই আহতদের মা সহ আহতরা।

 

 

এসময় উপজেলা পরিষদ নতুন ভবন চত্বরে বিভিন্ন প্রকার বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হয়।

পড়ুন>>নওগাঁয় ১টাকায় একবেলা খাবারের ১৫০তম সপ্তাহ পালন

 

এর আগে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে জুলাই পুনর্জাগরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক কর্মসূচি উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

মা সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আহতদের মা সহ আহতরা উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!