ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা।
নীলফামারীর ডিমলা উপজেলার একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুলাই) উপজেলার একটি জনবহুল এলাকায় এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যা মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পেট্রোল পাম্পের সংরক্ষিত জ্বালানিতে ছড়িয়ে পড়ে এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নীলফামারী, ডিমলা এবং ডোমার ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পেট্রোল পাম্পের বেশ কয়েকটি যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল এবং একটি পার্শ্ববর্তী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে, কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের বসতবাড়িগুলো।

পড়ুন>>৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন

পাম্প কর্তৃপক্ষের ধারণা, ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বারবার এমন দুর্ঘটনার আশঙ্কা থাকায় এলাকাবাসী মিনি পেট্রোল পাম্পগুলোকে নিয়মিত মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে রক্ষা পেলো ডিমলা

আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫