৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
মাধ্যমিক ও উচ্চ মাধ‍‍্যমিক শিক্ষা ভবন

 

 

 

৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন

 

 

৫০০ থেকে ৭ হাজার টাকা বাড়ছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন।
সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বাড়বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা—যেমন আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের—৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতীর বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকেই এটি কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে বেতনের সারসংক্ষেপ মাউশির প্রশাসন শাখায় পাঠানো হয়েছে।

পড়ুন>> অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে নীলফামারীর ঐতিহাসিক হরিশ্চন্দ্র রাজবাড়ি

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা—যেমন আয়া, পরিচ্ছন্নতাকর্মীদের—৫০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতীর বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না।

 

 

সূত্রের তথ্য অনুযায়ী, জুনিয়র শিক্ষকদের বেতন ৮০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক, যারা সাড়ে ১২ হাজার টাকা বেতনে চাকরি করছেন তাদের বেতন এক হাজারা ২০০ টাকা থেকে দেড় হাজার টাকা বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষে সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দুই থেকে চার হাজার টাকা বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এটি পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে।

পড়ুন>> অনেকেই রক্ত দেখলেই মাথা ঘোরে কিংবা মুর্ছা যায় কিন্তু কেন?

 

জানা গেছে, শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধে অতিরিক্ত ১৪৫ কোটি লাগছে। ইতোমধ্যে জুলাইয়ের বেতনের সারসংক্ষেপ মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে।

 

 

সূত্রের তথ্য অনুযায়ী, তিন লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য জুন মাসের বেতন-ভাতা বাবদ ৮৮৪ কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এ অংক দাঁড়িয়েছে এক হাজার ২৯ কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাইয়ে ১৪৫ কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে।

 

 

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন বলেন, ‘জুলাই-২০২৫ এর ১ম লটে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় এক হাজার ২৯ কোটি টাকা প্রদান করা হচ্ছে। যেখানে জুন-২০২৫ মাসের ১ম লটের চেয়ে প্রায় ১৪৫ কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে।’

 

 

ইএমআইএস সেলের এই কর্মকর্তা আরও বলেন, ‘সকল জনবলের জুলাই মাসের ইনক্রিমেন্ট প্রদান, প্রনোদনা বৃদ্ধি এবং অনলাইনে অনুমোদিত বকেয়া প্রদানের কারণে বেশি অর্থ প্রয়োজন হচ্ছে। পে স্কেলের তারতম্যের ভিত্তিতে এ মাসে  প্রত্যেক শিক্ষক -কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!