ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত আশরাফ আলী ও শহিদুল ইসলাম

 

 

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

 

ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

 

 

গত বুধবার ২৩ জুলাই’২৫ রাত ৯টায় ফুলবাড়ী থানাধীনা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করে।

 

 

গ্রেফতারকৃতরা যথাক্রমে,  আশরাফ আলী (৫০) ও শহিদুল ইসলাম (৪০)। এরা দুজনেই কুঠি চন্দ্রখানা এলাকার স্থায়ী বাসিন্দা।

পড়ুন>>সোনাগাজীতে উচ্ছেদ অভিয়ান চলাকালে হামলা: আহত-৪ অস্ত্রসহ আটক-৫

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামি ২জন দীর্ঘদিন থেকে  অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী উপজেলার  বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

 

উক্ত মাদক চোরাকারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। সেই সাথে কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!