ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানায় আটককৃতরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪জন।
কুড়িগ্রামের উলিপুরে গোপনে পরিচালিত একটি নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান মিলেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব কালুডাঙ্গা গ্রামের একটি বাড়িতে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে কারখানাটির খোঁজ মেলে। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—আবুল খায়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫) ও নজিয়ার রহমান (৬০)। তাঁদের সবার বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কালুডাঙ্গা গ্রামের মজিদ মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ড ‘স্টার’ নামের সিগারেটের নকল সংস্করণ। এসব নকল সিগারেট উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।

পড়ুন>> উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭; আহত ৭৮

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সিগারেটের মোড়ক, স্টিকার, কাঁচামাল এবং সিগারেট তৈরির যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই বাড়িতে সাধারণত কেউ থাকতো না। সবসময় গেট বন্ধ থাকত। তবে কয়েকদিন ধরে কিছু অচেনা লোকজনের যাতায়াত শুরু হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং বিষয়টি থানায় জানানো হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। কারখানা থেকে নকল সিগারেট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান: আটক ৪

আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫