ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

দৌলতপুরের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ১০:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

দৌলতপুরের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। ফলে বিদ্যালয়ে আসা-যাওয়া এবং ক্লাস কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকদের।

বিদ্যালয় চত্বরে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে, যা দিনের পর দিন নিষ্কাশিত না হওয়ায় পরিবেশ হয়ে ওঠে দুর্গন্ধযুক্ত ও মশা-মাছির উপদ্রবপূর্ণ। এ অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

একাধিক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে।

পড়ুন>>দৌলতপুরে মাদক বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত

মঙ্গলবার ১৫ জুলাই সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রীরা পানিতে ভিজে স্কুলে প্রবেশ করছে। বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে কক্ষগুলোর সামনে পর্যন্ত পানি জমে থাকায় শ্রেণিকক্ষে পৌঁছানোও দুঃসাধ্য হয়ে উঠেছে।

অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী পলক হোসেন,  দশম শ্রেণির শিক্ষার্থী রাফিন ইসলাম জানান, কয়েকদিন ধরেই স্কুল প্রাঙ্গণে পানি জমে আছে, অথচ এখনও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, অনেকে স্কুলে আসতেও অনিচ্ছুক হয়ে পড়ছে। প্রতিদিন এমন পানি মধ্যে যাওয়া আসায় পায়ে চর্ম রোগসহ অসুস্থ হয়ে পড়ছি।

শিক্ষার্থী ওয়াফা আক্তার জানান, বিদ্যালয়ের প্রধান গেট থেকে শ্রেণি কক্ষ পর্যন্ত হাটু পানি। স্কুলে আসতে গিয়ে আমাদের জুতা ও স্কুল ড্রেস ভিজে যায় যার ফলে আমাদের স্কুলে দীর্ঘ সম থাকতে সমস্যা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছি। বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এবং আশপাশে বহুতল ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয় চত্বরে অধিকাংশ সময় পানি জমে থাকে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

পড়ুন>> সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, জলবদ্ধতার খবর পেয়ে মঙ্গলবার দুপুরের পর বিদ্যালয়ে পরিদর্শন করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। আপাতত যেসব শ্রেণীকক্ষে পানি ঢুকেছে সেগুলো ব্যবহার না করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়েছে। সারেজমিন পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা: শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ১০:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫