সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান

সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা

 

 

সাত কলেজে শিগগিরই শুরু হচ্ছে ভর্তি কার্যক্রম:
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবারই প্রথম ভর্তি পরীক্ষা

 

 

 

 

ঢাকার সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাইয়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চলতি মাসেই শুরু হবে অনলাইন আবেদন গ্রহণ।

 

 

সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ভর্তি বিজ্ঞপ্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, এ বছর প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম পরিচালনা করবে নবপ্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।

 

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগস্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের শুরুতে। দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অক্টোবর মাস থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান অধ্যাপক ইলিয়াস।

 

এবারের ভর্তি প্রক্রিয়ায় ২০২৩ সালে এইচএসসি ও সমমান পাস করা শিক্ষার্থীদের জন্য ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার সুযোগ থাকছে। তবে আগামী বছর থেকে এই সুযোগ বাতিল করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

ভর্তি পরীক্ষা হবে আগের নিয়ম অনুযায়ী সনাতন পদ্ধতিতে। তবে পরীক্ষায় প্রযুক্তিগত সহায়তার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বুয়েট প্রয়োজনীয় প্রযুক্তি সহায়তা প্রদান করবে।

 

 

উল্লেখ্য, রাজধানীর সাত কলেজকে ঘিরে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া চলছে, যার নাম প্রস্তাবিত হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)। চলতি বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয় এবং তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!