সুনামগঞ্জে ৫৫ লাখ টাকা ভারতীয় ফুচকাসহ ট্রাক আটক
- আপডেট সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ৫৫ লাখ টাকা ভারতীয় ফুসকাসহ ট্রাক আটক
সুনামগঞ্জ ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমান ভারতীয় ফুচকা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকায় ট্রাকসহ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।
শনিবার(২৮ জুন)ভোর ৫ টার দিকে উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় চিনাকান্দি বিওপি ফুচকা ভর্তি ট্রাক রাজাপাড়া এলাকা দিয়ে ঢাকায় পাচারের সময় ট্রাকসহ ৬১৫৬ কেজি ভারতীয় ফুচকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি আরও জানান,আটককৃত ভারতীয় ফুচকা ও ট্রাক শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।


























