নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক

নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল

 

 

নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল

 

নওগাঁয় জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ: ২ জন পেলেন ওমরাহ ও ৯ জনকে সাইকেল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর ও পৌর শাখার উদ্যোগে সীরাত রচনা, কুইজ ও হিফজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় শহরের দাওয়াত কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ.স.ম. সায়েম।

 

 

সভা পরিচালনা করেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা শূরা সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম।

 

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

পড়ুন>>রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আট বছরের শিশুর মৃত্যু 

 

বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতের আমির মাওলানা শফিকুল ইসলাম এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইন।

 

 

অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনভিত্তিক সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ২ জনকে ওমরাহ প্যাকেজ, ৯ জনকে সাইকেল এবং মোট ৫০ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

 

 

 

বক্তারা বলেন, রাসূল (সা.) এর আদর্শ সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়ন করলেই একটি ন্যায়ভিত্তিক, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব। তাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) কে অনুসরণ করার আহ্বান জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!