দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা

 

 

দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা

 

 

দৌলতপুরে সাংবাদিকদের গালি দিলেন বিতর্কিত বিএনপি নেতা।
কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

 

 

শনিবার দুপুরে দৌলতপুর বাজারে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের দেখে ব্যক্তিগত আক্রোশ মিটাতে অকথ্য ভাষায় গালি দেন বিএনপি’র বিতর্কিত এই নেতা। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলে বার বার বিতর্কিত কথা বলা ব্যক্তি কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদে থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় গণমাধ্যমকর্মীরা হাবলু মোল্লার সংবাদ বয়কটের ঘোষণা দেন।

 

 

 

সাংবাদিকরা জানান, নুরুজামান হাবলু মোল্লা সাংবাদিক সম্মেলনের জন্য শনিবার দুপুরে বিএনপি নেতা আলতাফ হোসেনের বাসভবনে কিছু সাংবাদিককে ডাকেন। সংবাদ সম্মেলনের আগে কোন কারন ছাড়াই হাবলু মোল্লা সাংবাদিকদের  উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও গালাগালি দেন। এ সময় সংবাদ সম্মেলন বয়কট করে কয়েকজন সাংবাদিক চলে আসেন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,  হাবলু মোল্লা দৌলতপুর উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা হওয়ায় তার কাছ থেকে এমন আচারণ সাংবাদিকরা কখনই আশা করে না।

পড়ুন>>ঈদের পর রাজধানীমুখী মানুষের ঢল: রাজিবপুরের বটতলা বাসস্ট্যান্ডে চরম ভোগান্তি

 

প্রতিনিয়ত নানান বেফায়েস কথা বলে হাবলু মোল্লা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন।নুরুজ্জামান হাবলু মোল্লা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সরকারের সাথে আতাতের মাধ্যমে নির্বাচনের অংশগ্রহণ করে দল থেকে বহিষ্কারও হয়েছিলেন।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিতর্কিত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা বারবার বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন।

 

তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে কথা বলার পাশাপাশি এবার সাংবাদিকদের নিয়েও অশালীন মন্তব্য করলেন। যা কোনভাবেই প্রত্যাশিত নয়। সাংবাদিকদের পাশাপাশি উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে আবোল তাবোল মন্তব্য করে দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী হাবলু মোল্লার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবীও জানান সাংবাদিকরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!