শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

যশোর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

 

 

 

শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

 

 

শার্শায় ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১।
যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে ঈদুল আজহার নামাজ পড়াকে কেন্দ্র বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদের নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

পড়ুন>> ঝিনাইগাতীতে ১ যুগ পর কুরবানীর মাংস পেলো গুচ্ছগ্রামের মানুষ

 

 

ঈদের নামাজে আসা মুছুল্লীরা জানান, বিএনপির একপক্ষ বলে ময়দানে আওয়ামী লীগের কোনও লোক এখানে নামাজ পড়তে পারবে না। অন্য পক্ষ বলে, না তারা ঈদের নামাজ এখানে পড়বে। এ নিয়েই বিএনপির দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে।

 

 

এ ঘটনাকেই কেন্দ্র করে শনিবার (৭ জুন) রাত ৯ টার দিকে বেনাপোলের ডুপপাড়া গ্রামের জামতলা নামক এলাকায় আব্দুল হাই (৫৫) নামে বিএনপির এক কর্মীর ওপর ককটেল নিক্ষেপ করে। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

 

স্থানীয়রা জানান, ঈদের দিন সকালে ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওই সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসুরের ছেলে আবু সাইদ (৩৫) ও তার সঙ্গে থাকা ৪-৫ জন লোক কতিপয় আওয়ামী সমর্থককে ঈদের জামাতে অংশগ্রহণে বাধা দেয়।

 

 

 

এ সময় আব্দুল হাই বিষয়টির প্রতিবাদ করলে রাতে সাইদসহ কয়েকজন মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

 

 

 

 

জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, নিহত আব্দুল হাই একজন বিএনপির কর্মী। কে বা কারা তার ওপর ককটেল মেরেছে তা তিনি জানেন না বলে জানান।

 

 

শার্শা থানার ওসি রাসেল মিয়া বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়েছি বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জামতলা নামক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

 

এ সময় আব্দুল হাই নামে একজন আহত হয়েছেন। তার স্বজনরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুল হাইকে কে বা কারা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে সেটা তদন্ত করা হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!